মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ - ১৯:৪৪
আধুনিক জ্ঞান-বিজ্ঞানের শিক্ষকদেরও শিক্ষার্থীদের কাছে স্রষ্টার পরিচয় তুলে ধরতে হবে: আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি

শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তোলার পাশাপাশি সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন তুলে ধরে তাদের মহান আল্লাহর পরিচয় ও নামাজের প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের বিশিষ্ট শিয়া আলেম ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি তরুণদের জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বলেন, যে বিষয়েই অধ্যয়ন করা হোক, তাতে বিশেষজ্ঞ হতে হবে এবং নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, “আপনারা যখন শিক্ষকতা করবেন, তখন শিক্ষার্থীদের আল্লাহর সঙ্গে পরিচিত করাবেন এবং ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করবেন। আপনারা গণিতের শিক্ষক হতে পারেন, কিন্তু আপনাদের নাম এমন এক তালিকায় লেখা হবে, যেখানে হাবিব ইবনে মাজাহিরের নামও রয়েছে।

“গণিত কিংবা চিকিৎসাবিজ্ঞানের শিক্ষক হিসেবে পাঠদানের সময় শিক্ষার্থীদের সামনে আল্লাহর নেয়ামত তুলে ধরবেন। মানবদেহের সৃষ্টির জটিলতা ও বিস্ময়কর নিদর্শনগুলো দেখিয়ে তাদের মনোযোগ মহান আল্লাহর দিকে নিবদ্ধ করবেন, যাতে তারা নামাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তখন আপনাদের নাম ধর্ম ও মাযহাবের শ্রেষ্ঠ প্রচারকদের তালিকায় স্থান পাবে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha